বসতভিটার জমিতে নোংরা পানি ড্রেন করা নিয়ে দ্বন্দ্ব, মোকো নিরাপত্তাহীনতায়
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে বসতভিটার জমিতে নোংরা পানির ড্রেন করা নিয়ে বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা মোকো শেখ প্রতিবাদ করায় গালিগালাজ–হামলার অভিযোগ উঠেছে। মোকো শেখ ঐ এলাকার মৃত সানারউদ্দীন শেখের ছেলে।
মোকো শেখ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তার বাড়ির জমির পাশ দিয়ে নোংরা পানি নিষ্কাশনের সুযোগ থাকলেও ইচ্ছাকৃতভাবে তার বসতভিটার ভেতরেই নোংরা পানি ফেলে জমি নষ্ট করছে। এ নিয়ে প্রতিবাদ জানালে তারা তাকে গালিগালাজ ও হামলা করে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে— একই এলাকার পিরবান শেখ পিতা: মৃত আইজউদ্দীন শেখ,ইরফান শেখ পিতা: মৃত আইজউদ্দীন শেখ,মফিজুল শেখ পিতা: পিরবান শেখহালিম শেখ পিতা: মান্দার শেখ ভুক্তভোগী মোকো শেখ বলেন,“আমি শুধু বলেছি—আমার বাড়ির জমিতে নোংরা পানি ফেলবেন না। এতে আমার জায়গা নষ্ট হচ্ছে। কথা বলতেই তারা আমাকে মারধর করতে আসে আর হুমকি দিয়ে চলে যায়। এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।”এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান চান, যাতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা না থাকে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































